1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া

ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত আনসার ভিডিপি সদস্য ও শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাব অব পটিয়ার খাবার বিতরণ

  • সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪৮৭ পঠিত

চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেওয়া আনসার ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া। ক্লাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে (১০ আগস্ট) সকালে পটিয়া উপজেলার বিভিন্ন জায়গায় ক্লাব পরিচালকরা আনসার ভিডিপি সদস্য ও শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. লিয়াকত আলী, ক্লাবের ফান্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর মোরশেদুর রেজা সবুজ, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর আব্দুল্লাহ ফারুক রবি, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর মো. মোরশেদুল আলম প্রমুখ।
কেবল ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ বা যান চলাচলে সাহায্য করাই নয়, হঠাৎ-ই পুলিশশূন্য হয়ে পড়া দেশে অনেক কাজই করছেন শিক্ষার্থীরা। অনেকে রাত জেগে অলিগলিতে পাহাড়া দিচ্ছেন, দেশের বিভিন্ন জায়গায় রাস্তার ময়লা পরিষ্কারের কাজও করেছেন তারা।কয়েক দিন ধরে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে পটিয়ায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছে দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া । ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে তাদের পাশে থাকবে এপেক্স ক্লাব অব পটিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট