1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, দীপাবলি কি এবং কেন?

  • সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৬৭৯ পঠিত

পলাশ সেনঃ

১৭/০৭/১৪২৮ বাংলা শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।

অতি সংক্ষেপে দীপাবলি কি এবং কেন?

চৌদ্দ বছর শ্রীরামচন্দ্রের কাটল বনবাসে, বধ করলেন মহাবলী রাবণকে। এবার তিনি ফিরবেন লঙ্কা নগরী থেকে অযোধ্যা নগরীতে।

এই চৌদ্দটি বছর নিষ্প্রদীপ হয়ে পড়েছিল রঘুকূলপ্রদীপ শ্রীরামচন্দ্র ছাড়া।অযোধ্যার কূলতিলক ফিরছেন,”–এই আনন্দ সংবাদে সম্পূর্ণ নগরী দীপমালায় সুসজ্জিত করে তুললেন অযোধ্যাবাসী। তারা গা ভাসিয়ে দিলেন আনন্দ-লহরীতে।উৎসব মুখরিত অযোধ্যায় শ্রীরামচন্দ্র ফিরেছিলেন জনক কন্যা জানকী(সীতা) ও অনুজ লক্ষ্মণকে নিয়ে। প্রজারা শ্রীরামচন্দ্র ও সীতাদেবীকে সম্মান ও অভ্যর্থনা জানিয়েছিলেন আলোক উৎসবের এই দিনটিতে আর সেই দিন থেকেই শুরু হল আনন্দময় দীপাবলি উৎসব।

এছাড়াও এই শুভ তিথিতে অনেক স্মরণীয় ও ধর্মীয় যোগ যুক্ত, যেমন-

এই দিনেই ভগবান বামন অবতার রূপে দৈত্যরাজ বলিকে দমন করে দেবতাদের উদ্ধার করেছিলেন।

এই তিথিতেই পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের পর হস্তিনাপুর (বর্তমানে দিল্লি) ফিরে এসেছিলেন। হস্তিনাপুরবাসী প্রদীপ জ্বালিয়ে, আলোর উৎসব করে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন।

এই তিথিতেই সমুদ্রমন্থনে লক্ষ্মীদেবী আবির্ভূতা হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট