1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময় ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু “জিহাদ বা যুদ্ধ” মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় এক অনন্য অবদানকারীর নাম পটিয়ার মীর আবুল হোসেন মাষ্টার -আলমগীর আলম। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

“ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার”

  • সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম নগরের ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বিএনপি অঙ্গনে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইপিজেড থানার আওতাধীন হযরত আলী শাহ পাড়া, হোন্দল পাড়া ও ফকির আহমদ পাড়া কেন্দ্রভিত্তিক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত নেতাকর্মীরা ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন- জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারই আজকের মূল শপথ।

এই কেন্দ্রভিত্তিক বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন ৩৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন।

হোন্দল পাড়ার বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. জাবেদ আনসারী। এ সময় তিনি বলেন—“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি।”

অন্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, বিএনপি নেতা সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ, যুবদল নেতা এজেএম সোহেল, তাতীদলের জাহেদ আনসারী, স্বেচ্ছাসেবক দলের মো. সাইফুল ইসলাম ও রায়হান সাদ্দাম রানা, ছাত্রদল নেতা আকিব জাভেদসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের প্রবীণ ও তরুণ নেতারা।

বক্তারা বলেন, “বিএনপি শুধু একটি দল নয়—এটি গণমানুষের মুক্তির,আন্দোলন।”তারা আরও দাবি করেন, চট্টগ্রামের প্রতিটি কেন্দ্র ও পাড়ায় এখন প্রস্তুতি চলছে ধানের শীষের পক্ষে জনমত গঠনের।

অন্যদিকে আগামী ১৪ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বড় পরিসরের এক উঠান বৈঠক আয়োজনের প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে সম্ভাব্য সংসদ প্রার্থী ইসরাফিল খসরু এবং প্রধান আলোচক হিসেবে সাবেক কাউন্সিলর ও বিএনপি সভাপতি সারফরাজ কাদের রাসেল।

সভায় জানানো হয়, কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের যিনি মনোনয়ন পাবেন, তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতাকর্মী একযোগে কাজ করবে।

সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন—“আমরা এখন আর দ্বিধায় নেই। দল যাকে মনোনয়ন দেবে, তাকেই জনগণের প্রতিনিধি হিসেবে জয়ী করতে সর্বশক্তি নিয়োগ করা হবে।”

এইসকল উঠান বৈঠক ও মতবিনিময় সভাগুলোয় তরুণ ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গড়ে উঠেছে নতুন উদ্দীপনা। নেতারা আশাবাদী—চট্টগ্রামের দক্ষিণ হালিশহর থেকে ধানের শীষের বিজয়ের শঙ্খধ্বনি এবার জোরে বাজবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট