1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪০৯ পঠিত

 

শহিদুল ইসলাম, সি‌লেট।

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১মার্চ ২০২৬, শুক্রবার (১১ রমজান ১৪৪৭) বিকাল ৪ টা ৩০ মিনিটে সিলেট সোবহানীঘাটস্থ হেরিটেজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সৌহার্দ্যপূর্ণ এক ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন কামাল। চট্টগ্রাম সমিতি-সিলেট ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এর আয়োজক কমিটি’র আহবায়ক মো. সাইফুউদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মো. শামশুউদ্দীন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সিলেট সিটি কর্পো‌রেশনের সা‌বেক প‌্যা‌নেল মেয়র ও জন‌প্রিয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেড এর উপ পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার সহ চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের নেতৃবৃন্দ ও সি‌লেটে অবস্থানরত চট্টগ্রামবাসী এবং সিলেটের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিলেট খাদিম নগর বিসিক শিল্পনগরীর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তাক কামাল কালীগঞ্জী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি কাউন্সিলর কয়েস লোদী বলেন, চট্টগ্রাম সমিতি সি‌লেটের ইফতার মাহফিল আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার লেখাপড়া, ছাত্র জীবনে চট্টগ্রামে আমি অনেক বছর সময় কাটিয়েছি। আজ এই অনুষ্ঠানে এসে অনেক স্মৃতি আমার চোখের সামনে ভাসে। পরিশেষে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পাশে থাকায় সিলেট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পক্ষ থেকে চট্টগ্রাম সমিতি সি‌লেটের সদস্যবৃন্দে ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথি জসিম উদ্দিন খন্দকার বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং চট্টগ্রাম সমিতি সি‌লেটে অবস্থানরত চট্টগ্রামবাসী’র পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম সমিতি নেত্রবৃন্দেরা বলেন, সি‌লেটে অবস্থানরত চট্টগ্রামবাসী’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

ইফতারের পূর্বে চট্টগ্রাম সমিতি সি‌লেটের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ, জাতি’র জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ একসাথে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট