1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

নরসিংদীতে চারটি মাজার ভাঙচুর কঙ্কাল চুরি লোটপাট ভাঙচুরের অভিযোগ।

  • সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫২২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বুইদামারা বাজার কালাইগোবিন্দপুর এলাকায় ফজলু শাহ্ মাজারে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- বাচ্চু গাজী, কামাল, আয়েশা, গফুর
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর একদল লোক ফজলু শাহ্, খেতা শাহ্, মাহমুদ আলী মুন্সী ও হক্কা পাগলা
মাজারে প্রবেশ করে। প্রথমে তারা মাজার ভাঙচুর করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। পরে বিভিন্ন স্থাপনা ভাংচুর লুটপাট চালায় তারা। মারধরে চার ব্যক্তি আহত হন। পরে হামলাকারীরা চলে গেলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

এলাকার বাসিন্দা মো.ফজলু শাহ্ ভাই বলেন আল আমিন হুজুর কেরাতুল মাদ্রাসা নজরপুর
ও অদুত হুজুর বগার গুত ওদের নেতৃত্বে একদল লোক হাতে শাপল দা ছুরি নিয়ে মাজারে মাটি খুঁড়ে ফজলু শাহ্ কঙ্কাল নিয়ে যায়। এ সময় মাজারে থাকা ধান বাক্সের টাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এখানে ২০ বছর ২৫/২৬ জানুয়ারী ধরে উরস মোবারক উদযাপন হয়ে আসছে এরকম ঘটনা প্রথম।

পরে উপায়ন্তর না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তবে এব্যাপারে জানতে একাধিকবার কল করেও নরসিংদী মডেল থানার ওসির সাথে কথা বলা সম্ভব হয়নি।
এঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট