1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ

নোংরা আবর্জনার স্তুপে সয়লাব দেশের ভোগ্যপণ্যের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ

  • সময় শনিবার, ৫ জুন, ২০২১
  • ৬৫৯ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ

বিগত ২০১৫ সালে চসিক নির্বাচনের পর তৎকালীন নির্বাচিত মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে চট্টগ্রাম নগরীতে ডাস্টবিন তুলে ফেলা হয়েছিল। শহরের গুরুত্বপূর্ণ মোড় কিংবা রাস্তার ধারে স্থাপিত প্রায় সকল ডাস্টবিন তুলে ফেলে চসিক।

কিন্তু দূর্ভাগ্য এই নির্দেশনার ৬ বছর অতিবাহিত হলেও আজও অপসারিত হয়নি খাতুনগঞ্জের চাঁনমিয়া লেইনে অবস্থিত এই ডাস্টবিন। যার জন্য প্রতিদিন আশে পাশের দোকানীদের ব্যবসা পরিচালনা করতে হয় নাকে রুমাল দিয়ে অথবা হাত দিয়ে।দূর দুরান্ত থেকে ব্যবসা করতে আসা এবং সাধারণ পথচারী ও আশে পাশে বসবাসকারী মানুষের যাতায়াতে প্রতিনিয়ত পোহাতে হয় দূর্ভোগ।
ময়লা সংগ্রহ করতে আসা গাড়ি যখন দিনের বেলায় এসব আবর্জনা সংগ্রহ করে তখন ঐ গাড়ি যতটুকু পথ চলে ততটুকু নোংরা করে দিয়ে যায় দুর্গন্ধ সহ্য করতে হয় খাতুনগঞ্জ থেকে আসাদগঞ্জ পর্যন্ত সকলকে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেখানে ডোর টু ডোর ময়লা সংগ্রহ করে পরিচ্ছন্ন নগর গড়তে বদ্ধপরিকর সেখানে এই ডাস্টবিন অপসারণ না হওয়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অদক্ষতা এবং পরিকল্পনা হীনতার পরিচয় বহন করে চলেছে।
শুধু ময়লা, আবর্জনা পরিস্কার করলেই হবেনা, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে জনগণকে সচেতন করতে হবে এবং ময়লা সংগ্রহ দিনের বেলায় না করে রাতের বেলা করলে যনজট নিরসন হবে এবং জন দূর্ভোগ লাঘব হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট