1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে মৌসুমী ফল উৎসব উদযাপন

  • সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৯৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে এক বর্ণাঢ্য ‘মৌসুমী ফল উৎসব’ ৫ মে ২০২৪ (বুধবার) সকালে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা.এ.টি.এম. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডাঃ আহমদ রহিম, মোঃ নাছির উদ্দীন, সিনিয়র কো-অর্ডিনেটর হিজবুন নাহার ও জুনিয়র কো-অর্ডিনেটর নার্গিস আক্তার প্রমুখ।

এ ছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমণ্ডলীর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মৌসুমী ফল উৎসব উদযাপিত হয়। অতিথিবৃন্দ মৌসুমী ফলের উপকারিতা ও রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে জাঙ্ক ফুড-এর পরিবর্তে বেশি বেশি মৌসুমী ফল গ্রহণ করার প্রতি উৎসাহিত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট