1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

  • সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক আ.হ.ম শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাঃ এটি.এ.ম রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডাঃ মোহাম্মদ ইউসুফ, একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডাঃ আবদুল্লাহ খান, ডাঃ আহমেদ রহিম, জাফর উল্লাহ চৌধুরী ও মুহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশে শ্রেণি কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রম কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন তৈরির জন্য খেলাধুলার বিকল্প নেই’। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অসাধারণ পরিবেশনা ও প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের মাঝে মোট ২৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, মাতলুবা নাসরিন, ইসরাতুন্নেসা মুক্তা, জিমি বড়ুয়া, জান্নাতুল মাওয়া, নুসরাত ফারজানা, আতিয়া রহমানি, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট