1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

  • সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৯৮২ পঠিত

চট্টগ্রামের পটিয়ায় ইউপি নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহেল উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগ্নে।

এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০), এবং জয়নাল আবেদীন (৩৪)। তারা সবাই একই এলাকার বলে জানা গেছে।

শুক্রবার (২২ এপ্রিল ) রাত ১০টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত সোহেল বুধপুরা এলাকার মৃত এজহার মিয়ার ছোট ছেলে। তার দুই সন্তান রয়েছে। সোহেল কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার ফসিল গ্যাস পাম্পের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

নিহত সোহেলের বড় ভাই আবুল কাশেম ষষ্ঠবারের মতো কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বুধপুরা বাজার জামে মসজিদে তারাবির নামাজ শেষে চেয়ারম্যান আবুল কাশেমের সাথে স্থানীয় শরিফের বাকবিতণ্ডা হয়। এরপর সোহেল গিয়ে প্রতিবাদ করাতে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে রক্ষা করতে যাওয়া আরো কয়েকজনকেও এসময় ছুরিকাঘাত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের জের ধরে বর্তমান আওয়ামীলীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেলকে শরিফ নামক এক ঘাতক ছুরিকাঘাত ও মারধর করলে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে ২৫ নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওসি জানান, বর্তমানে এলাকায় পুলিশ টহল রয়েছে। ঘাতককে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাত ১০ টা ৫০ মিনিটে পটিয়ার বুধপুরা এলাকা থেকে ছুরিকাহত ৪ জনকে চমেক হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট