1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

পটিয়ায় পেশকারকে অপহরণের অভিযোগে ২ জন গ্রেফতার

  • সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১২৫২ পঠিত

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় ফরহাদ নামে এক পেশকারকে অপহরণ করার অভিযোগে মো. জিয়া ও মো. কবির নামে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মো. ফরহাদকে অপহরণ করে পটিয়া ডাকবাংলোর মোড় হয়ে নিয়ে যাওয়ার সময় পটিয়া থানার পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে এবং  মো. জিয়া ও মো. কবিরকে গ্রেফতার করে।

অবিযোগ সূত্রে জানা যায়, মো. ফরহাদ (৩০) চট্টগ্রাম কোর্টে পেশকার হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন। বিভিন্ন সময় মো. ফরহাদকে টাকা চেয়ে হুমকি-ধমকি দিত মো. জিয়া। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. ফরহাদ ও তার সহকারী মো. ফয়সাল পটিয়া আদালতের সামনে দাঁড়ালে কয়েকজন এসে ফরহাদকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার সহকারী ফয়সাল পটিয়া থানা পুলিশকে জানান।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল কবির মজুমদার জানান, মো. ফরহাদকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ডাকবাংলোর মোড় হতে তাকে উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে সোমবার সকালে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট