1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

প্রগতিশীল রাজনীতির আদর্শিক পুরুষ এম.আবু ছালেহঃ সাহিত্য পাঠচক্রের শোকসভায় বক্তারা

  • সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মহান মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক গণ পরিষদ, প্রবীণ ও ত্যাগী আওয়ামীলীগনেতা, সংগঠনের প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ’র শোক সভা ও শিক্ষাবৃত্তি প্রদান গত ৩১ আগষ্ট সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমীর ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেনএকুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। উদ্ধোধক ছিলেন বড়ুয়া,ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রাশেদ মনোয়ার, শিক্ষাবিদ অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু, মহানগর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, যুবলীগের সাবেক প্রেসিডিয়ার সদস্য আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক কাউন্সিলর হাসিনা জাফর,বাংলাদেশ ব্যাংকের
সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, মাহমুদ হাসনি,উত্তরজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী,কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, আওয়ামীলীগনেতা বেদারুল ইসলাম বেদার, হক,মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য মরহুমার সন্তান ডাঃ মেহজাবিন তুলি,ইসরাত জাহান মুনমুন, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে অতিথি ছিলের মুক্তিযোদ্ধা এস.এম.লিয়াকত হোসেন,কবি আশীষ সেন,ফয়েজ আহমদ লিটন,প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, সরাজনীতিক স্বপন সেন,শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাংবাদিক সুমন বড়ুয়া,আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী,শাহীন ফেরদৌসী,কবি মনজুর আলম আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী,সংগঠক প্রণব রাজ বড়ুয়া,কবি সজল দাশ,মোরশেদ আলম চৌধুরী,মোঃ শাহজাহান, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া,চৌধুরী জসিমুল হক, ছাত্রনেতা এম.মনজুর আলম,মিফতাহুল জান্নাত,সবুজ চৌধুরী রকি, ইমরান জুয়েল,দিদারুল আলম,শিউলী বেগম,খুরশিদা বেগম, শিউলী আকতার,সাফাত বিন,সানাউল্লাহ,জারিয়াত,প্রিয়ন্তী,জাপান বড়ুয়া,ইমরান সোহেল,প্রমুখ।সভায় বক্তারা বলেন প্রগতিশীল রাজনীতির আদর্শিক পুরুষ এম,আবু ছালেহ সাবেক গণপরিষদ সদস্য এম আবু ছালেহ যার প্রতিটি পদক্ষেপ ছিল আদর্শিক চেতনায় ভাস্বর। গণমানুষের ভালোবাসায় ঋদ্ধ ছিলেন এই নন্দিত রাজনীতিবিদ। মুজিবের ডাকে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে।সংঘটিত করেন জনগণকে। রাজনৈতিক মেধা ও প্রজ্ঞায় অচিন্তনীয় মূল্যবোধে উজ্জীবিত থাকতেন বাগ্মীপ্রবর এই জননেতা। পরিশীলিত ও পরিশুদ্ধ জীবন যাপন ছিল এম আবু ছালেহ’র।ব্যক্তি ও রাজনৈতিক জীবনে ছিলেন আপোষহীন। দাপিয়ে বেড়িয়েছেন রাজপথে আন্দোলন সংগ্রামে।গণমানুষের সুখ দুঃখের নিত্য সাথিয়া ছিলেন ত্যাগী এই রাজনীতিবিদ।রাজনীতির প্রতিটি ক্ষেত্রে রেখেছেন যোগ্যতার স্বাক্ষর। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভয়ে কাঁপত প্রজ্ঞাবান এই রাজনীতিবিদের কর্মকুশলতায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট