1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

বন্দর উন্নয়নে এডিবির সহায়তা কামনা, আশ্বাস দিলেন কান্ট্রি ডিরেক্টর

  • সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৪১ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে তিনি এ আগ্রহের কথা জানান। তিনি ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) অপারেশনাল কার্যক্রম এবং নির্মাণাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও বে-টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন।
সৌজন্য সাক্ষাতে বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে বন্দরের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের অভাবনীয় অগ্রগতি ও বিভিন্ন সূচকে প্রবৃদ্ধির বিষয়টি অবহিত করেন।
তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাবে পরিণত করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাল্টিমডাল কানেকটিভিটি ও লজিস্টিক চেইন উন্নয়নে এডিবির সহায়তা অপরিহার্য। এ সময় তিনি যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এরিয়ায় কারিগরি সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিভিন্ন সেক্টরে সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ প্রদানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।
এ সময় এডিবি প্রতিনিধিদলের সামনে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, বে-টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এবং বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট