1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’র উদ্যোগে সিআরবি’র ভারসাম্য রক্ষায় প্রতিবাদ সমাবেশ

  • সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৬৩৬ পঠিত

নিউজ ডেস্কঃ

গতকাল ৩ আগস্ট বিকাল ৪টায় নগরীর সিআরবি’র চত্বরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন ও বিজয়’৭১ এর যৌথ উদ্যোগে সিআরবি’র ভারসাম্য রক্ষায় প্রতিবাদ সমাবেশ বিজয়’৭১ এর সহ-সভাপতি এ.কে জাহেদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুচ, বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের মহাসচিব লায়ন ডা: আর.কে রুবেল, সংগঠক হাসান মারুফ রুমি, লায়ন এস.বি জীবন, সন্তোষ কুমার নন্দী, কামাল পারভেজ, মো: ইমদাদুল হক ইমদাদ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতির যে নিদের্শনা ছিল সেটিকে লঙ্ঘন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে আইন বিভাগের সংরক্ষণ করার নিদের্শনা পরিকল্পনা সেটি লঙ্ঘন করে চট্টগ্রাম মেয়রের প্রতিবাদকে এবং চট্টগ্রাম সিনিয়র নেতৃবৃন্দের প্রতিবাদ উপেক্ষা করে এখানে হাসপাতাল করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। আইন আমাদের পক্ষে চট্টগ্রাম প্রশাসন আমাদের পক্ষে, সংবিধান আমাদের পক্ষে। এর পরও নিশ্চয় পিছনে এমন শক্তি আছে সেই শক্তি দ্বারা এরা সাহস করেছে। আপনারা জানেন সেই শক্তি হচ্ছে টাকা। এই কর্তৃপক্ষ প্রচুর টাকা ছড়িয়ে দিতে পারে। আমার বিশ্বাস চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠক টাকায় বিক্রি হবে না। আজকে আমাদের চিহ্নিত করতে হবে কারা কারা এই হাসপাতালের পক্ষে। আমরা ধরে নেব তারাই এই টাকাই বিক্রি হবার জিনিস। আমাদের সবার একটি উদ্দেশ্যে এখানে কোন হাসপাতাল স্থাপন করতে দেওয়া হবে না। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের ডা: এস.কে পাল সুজন, বরুণ কুমার আচার্য্য বলাই, মৃণাল কান্তি দাশ, মো: আবদুন নুর, ডা: এস.এম কামরুজ্জামান, মো: সেলিম, ডা: বেলাল হোসেন উদয়ন, সজল দাশ, নুর উদ্দিন জয়, আনিসুর রহমান ফরহাদ, ডা: কানু দাশ, শিল্পী বসাক, শামসুল হায়দার তুষার, মো: শফিকুল ইসলাম, ইঞ্জি. সিঞ্চন ভৌমিক, মো: সায়েম, মো: আরাফাত রহমান কচি, মো: আনিস, মো: রাফাত, মো: তরিকুল ইসলাম, সুমন সেন, মো: জুবায়ের, আব্দুল হান্নান হীরা প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একই স্থানে ১৫ আগস্টের স্মরণে ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪৬টি বৃক্ষরোপন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচী শুভ সূচনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট