1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ইপিজেড থানা কমিটির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

  • সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৪৯ পঠিত

২৭ রমজান ২৯ এপ্রিল রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ইপিজেড থানা শাখা আহবায়ক কমিটির অভিষেক ও অসহায় নারী ও শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইপিজেড থানা শাখা কমিটির সদস্য সচিব মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় ও আহ্বায়ক মোঃ রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে আনন্দ বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদের আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে সেই লক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিভিন্ন শাখা কমিটি প্রতিবছর ঈদবস্ত্র বিতরণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম ইপিজেড থানা কমিটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরনের আয়োজন করায় নতুন কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন আমরা সবাই যদি যার যার সাধ‍্য অনুযায়ী অসহায় মানুষের কল‍্যাণে হাত বাড়িয়ে দেই তাহলে ঈদের আনন্দ থেকে কোন মানুষ বঞ্চিত হবে না।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিউ সান কর্মজীবী কো অপারেটিভ সোসাইটির এমডি মোঃ মাসুদ, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, ইপিজেড থানা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আলামিন, রিনা বেগম, মোঃ আকবর, সদস্য মোঃ আল আমিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট