1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি গঠন

  • সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৯৫ পঠিত

আর্তমানবতার সেবায় নিয়োজিত দেশের বৃহত্তম সামাজিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ”বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ”। অসহায় মানুষের কল‍্যাণে দেশব‍্যাপী অসংখ্য সদস্যদের সমন্বয়ে ২০১৭ সাল হতে চট্টগ্রাম তথা সারা দেশব‍্যাপী নিরলসভাবে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ৯ এপ্রিল রোজ শনিবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ আলী’র স্বাক্ষরিত ঢাকা মহানগর উত্তরে মোঃ নাইম মেহেদী কে সভাপতি ও মোঃ কামাল হোসেন কে সাধারণ সম্পাদক করে আগামী (২০২২-২৫) তিন বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

উক্ত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ বলেন, আমি নবগঠিত কমিটির প্রতি আশা রাখি যে সৎ নিষ্ঠাবান ও অসহায় মানুষের কল‍‍্যাণে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করবে এবং সংগঠনের সুনাম অর্জন করতে সক্ষম হবে।
ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, সকল শিশুর অধিকার সুন্দর ভাবে বাঁচিবার এই প্রতিপাদ্য নিয়ে সংগঠনের পথযাত্রা তাই আমি আশা করবো নবগঠিত ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে অধিকার বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সর্বাত্বক চেষ্টা করে যাবে এবং ফাউন্ডেশন তথা রাষ্ট্রবিরোধী কোন কাজ লিপ্ত থাকবে না এবং সকল ধরণের কু কর্ম ও কুসংস্কারে কান না দিয়ে ফাউন্ডেশনের সুনাম অক্ষুন্ন রাখার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকবে।
এই নবগঠিত কমিটি কে শুভেচ্ছা জানান- ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, লায়ন শারমিন সুলতানা মৌ, মোঃ ইউসুফ খান, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট