1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

বরিশালে বৃহত্তর চট্টগ্রাম সমিতির পথচলা

  • সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ৫৫৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বরিশালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’। বরিশালে অবস্থিত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পেশাজীবীদের নিয়ে এই সমিতির প্রাথমিকভাবে পথচলা শুরু হয়েছে।

১০মে শুক্রবার বরিশালে বঙ্গবন্ধু উদ্যান- বেলস পার্কে
অনুষ্ঠিত এক বলেন বিশেষ সভায় ১৩ সদস্যবিশিষ্ট এই সমিতি গঠন করা হয়। চট্টগ্রামের চন্দনাইশে সাহারা এন্টারপ্রাইজের ম্যানেজার মো: আবদুল্লা আল নোমান কে আহ্বায়ক এবং বি. এম এনার্জি বিডি লি. রিজিওনাল ম্যানেজার মো: শহীদুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও গ্লোবাল আইটি ইন্সটিটিউটের পরিচালক জাহিদ আহনাফকে সদস্য সচিব করে গঠিত কমিটি ইতোমধ্যে সাংগঠনিক কাজ শুরু করেছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সায়েম বিন মামুন, মোঃ আসহাব উদ্দিন, মোঃ সাকিবুল ইসলাম, মোঃ দিদারুল আলম, মোঃ আনসার, মামুনুর রশিদ, শাহরিয়া হোসেন, জান্নাতুল মাওয়া, তানবীর হাসান ও মোঃ মহসিন উপস্থিত ছিলেন।

সভায় ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ শওকত আলী, চন্দন, নুসরাত জাহান লিপি, ফরহাদ উদ্দিন, জাকির হোসেন, সৈয়দ মুহাম্মদ মাসুদ আলম চৌধুরী, মোহাম্মদ আলি, আলী আকবর, মাহবুব কবির, মো. আজিমুল করিম, ডাক্তার নোমান, আবদুল কৈয়ুম চৌধুরী, জহির উদ্দিন মাহমুদ তৈয়ব আলী সহ আরো অনেক।

উল্লেখ্য, এই সংগঠন বরিশালে সরকারি/ বেসরকারি চাকরিজীবী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রামের একটি পেশাজীবী সংগঠন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট