1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

বর্ষা মৌসুম শুরু আগেই ১ ঘন্টার বৃষ্টিতে পানি বন্দি বাকলিয়া বাসী।

  • সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫৫৫ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
অপরিকল্পিত নগরায়ন উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভাব ও নালা,খাল পাড়ের বাসিন্দাদের অসচেতনতার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমের আগে ও ভরা বর্ষায় দূর্ভোগে পড়তে হয় বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার ১৭ নং ওয়ার্ডের পশ্চিম বাকলিয়ার জনসাধারণকে।
১৪ই জুন চকবাজার পশ্চিম বাকলিয়া এলাকার একাধিক অলিগলি ঘুরে দেখা যায় দুপুরের ঘন্টা খানেকের বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দারা।ওয়াপদা
সৈয়দ শাহ রোড,নাজীর কলোনী,ডিসি রোডের গনিকলোনী সহ বিভিন্ন নিচু এলাকা।
স্থানীয় এলাকাবাসী জানান অপরিকল্পিত সংস্কার, উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভাব ও যথাযথ পরিকল্পনা না থাকায় এলাকাবাসীকে এইসব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সব ধরনের সরকারি কর পরিশোধ করে প্রকৃত নাগরিক সুবিধা পাচ্ছিনা। সরকারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বর্ষা মৌসুমের আগেই খাল সংস্কার বর্জ্য অপসারণের উদ্যেগ না নিলে বর্ষা মৌসুমে স্থানীয় এলাকাবাসীকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সরকার বিভিন্ন সংস্থাকে দিয়ে একাধিক সংস্কার ও উন্নয়ন প্রকল্প হাতে নিলেও নাগরিকরা প্রকৃত সুবিধা পাচ্ছে না
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বর্জ্য থেকে দুর্গন্ধ, মশা মাছির উৎপত্তির কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অস্বস্তিতে আছে।। স্থানীয় এলাকাবাসী এইসব বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনকে লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট