1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাঁই

  • সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৫০ পঠিত

মুহাম্মদ আনিচুর রহমানঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কদমরসুল গ্রামের বটতল এলাকায় অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে

শুক্রবার( ২৪ ডিসেম্বর) দুপুর ২টায় মোহাম্মদ কালুর বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এ সময় আগুন নিভাতে এবং উদ্ধারকাজে অংশ নিয়ে বেশ ক’জন আহত হয়েছেন বলেও জানা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে মোঃ কালুর বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কালু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আমিরুজ্জমান, মোহাম্মদ মালেকুজ্জামান, মোহাম্মদ বাদশাহ মিয়া, মোহাম্মদ সোহেল এর ১২ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় তারা।

ক্ষতিগ্রস্ত মোঃ ইউনুস বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১২ টি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব,, ফ্রিজসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি বাহারছড়া পুলিশ ফাঁড়িতে খবর দিয়েছি, ফাঁড়ি পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজ চালিয়ে যায়। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট