1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

  • সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩৩ পঠিত

 

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়। আজ ২৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানদীঘির বাঁকে চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি হানিফ বাসের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরবাইক আরোহি সাতবাড়িয়ার মো. জাবেদ (৩২) ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে গতকাল ২৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কে মোটর বাইক দুর্ঘটনায় আহত-৩ জনের মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ২৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানদীঘির বাঁকে চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি হানিফ বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-২১৩১) সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরবাইক আরোহি পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়ার মৃত মো. রফিকের ছেলে খাঁনহাটের বীজ ব্যবসায়ী মো. জাবেদ (৩২) বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। যাত্রীবাহি বাস হানিফকে স্থানীয়রা আটক করলেও চালক হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন চৌধুরী।
এদিকে গতকাল ২৭ ফেব্রুয়ারি বিকালে লোহাগাড়া আমিরাবাদের দীলিপ ধরের ছেলে সানু ধর (২৫), আনন্দ ধরের ছেলে বিশ্বজিৎ ধর (২৯), মোটর বাইক যোগে চট্টগ্রাম থেকে আমিরাবাদ বাড়ি ফেরার পথে শহীদ মুরিদুল আলম সড়কের বড়ুয়ার টেক এলাকায় বাই সাইকেল আরোহি চন্দনাইশ পাঠানদন্ডীর স্বপন দে’র সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটর বাইক দ্রুত গতির কারণে ২টি সাইকেল দুই দিকে ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যার পর পর সানু ধর, রাত ১০ টার স্বপন দে মারা যায়। স্বপন দে চন্দনাইশ পাঠানদন্ডী গ্রামের সুপেন্দু দে’র ছেলে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ইলিয়াছ খাঁন দুর্ঘটনায় ২ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট