1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

“বীরশ্রেষ্ঠ আলী আকবর” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬২৪ পঠিত

“বীরশ্রেষ্ঠ আলী আকবর”

মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

আঠার বছরের উদ্যম যুবক
আলী আকবর নাম
ইমাম হুসাইনের জ্যেষ্ঠ পুত্র
কারবালার যুদ্ধে যান।

তার চেহারা মুবারক ও কন্ঠ ছিল
দয়াল নবীর মত
সে কন্ঠ শোনার জন্য সাহাবাগণ
আসতো শত শত।

মা সাহারা বানু নিজ হাতে
পড়ালেন রণের সাজ
শহীদ হলেও শত্রুর বিরুদ্ধে
যুদ্ধ করবে আজ।

ব্যাঘ্র কন্ঠে হুংকার দিয়ে
নামলেন শ্রেষ্ঠ বীর
সামনে পেয়েছেন যত শত্রু
কতল করেছেন শির।

পিপাসার্ত হয়ে ফিরলেন তিনি
আপন শিবির
পিতার জিহ্বা শোষণ করে
আবার যুদ্ধে গেলেন বীর।

শত্রুগণ একত্রে মারল
বর্শা আর শত শত তীর
ভূমিতে পড়ে শত্রুর তলোয়ারে
ক্ষত বিক্ষত শির।

শহীদ হল হুসাইন পুত্র
ইতিহাস হল কারবালা
নবী বংশের করুণ কাহিনী
মু’মিন হলে কি যায় ভোলা!

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ,বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট