1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ভালোবাসা দিবসে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীর পরিবারের হাতে ভালোবাসার উপহার শিক্ষা উপকরণ প্রদান

  • সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২০ পঠিত

১৪ ই ফেব্রুয়ারি রোজ সোমবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে একটি অসহায় দরিদ্র পরিবারের নবম শ্রেনিতে পড়ুয়া আনিকা নামে হত দরিদ্র শিক্ষার্থী কে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

এই সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী বলেন, ১৪ই ফেব্রুয়ারি বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়। বিশেষ করে দেখা যায় যুবক যুবতী একে অন‍্যকে ফুল বিনিময়, পার্কে ঘুরেবেড়ানো সহ অনেক অসামাজিক বেয়াপনাও হয় এই দিবসটি কে ঘিরে। কিন্তু আমরা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন একটি হত দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করে তার মুখে হাসি ফোঁটানোর মাধ্যমেই বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন এই ভালবাসার উষ্ণতা যেনো একে অন‍্যের প্রতি মানবিক ভালোবাসা হিসেবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে সেটাই হওয়া উচিত।

এই সময় শিক্ষা সহায়তা হস্তান্তরে উপস্থিত ছিলেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস,অর্থ সচিব মোঃ হাফিজুর রহমান পতেঙ্গা মডেল স্কুলের প্রিন্সিপাল এস এম দিদারুল ইসলাম প্রমুখ।
এই সময় ছাত্রীর পিতার হাতে শিক্ষা সহায়তা হিসেবে গাইড বই সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট