1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

মহেশখালীতে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার! অস্ত্র উদ্ধার 

  • সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭২ পঠিত
সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ী কে অস্ত্র সহ মহেশখালী থানার পুলিশ গ্রেফতার করেছে।
৩১ই আগষ্ট রাত সাড়ে ১১টায়  কালারমারছড়া ইউনিয়নের  মিজ্জিরপাড়ার সমিলের সামনে থেকে  মহেশখালী থানার এসআই আবুবকর ও এসআই শাহদত হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয় । এসময় একটি ব্যাগ থেকে ২টি এল জি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম (২৯ ) স্থানীয় মৃত কালা মিয়া প্রকাশ আবু তাহেরের পুত্র। সে পেশায়  একজন সিএনজি চালক। সূত্রে জানাযায়,  কালারমার ছড়ার মিজ্জিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র বেচা-কেনা চলেছিল একটি চক্রের মাধ্যমে। চক্রটি ধরতে পুলিশ চেষ্টা  চালিয়ে যাচ্ছিল। ৩১ই  আগস্ট রাতে অস্ত্র বিক্রির গোপন সংবাদ পেলে রাত ১০টায়  থেকে পুলিশ উক্ত এলাকায় অবস্থান করছিল। অবশেষে রাত সাড়ে ১১ টায়  জালালের সমিলের সামনে সাদা ব্যাগে করে এক লোক অবস্থান করলে পুলিশের সন্দেহ হলে তাকে ধৃত করে এবং ব্যাগটি জনসম্মুখে চেক করলে ব্যাগের ভিতর থেকে ২টি দেশিয় তৈরি এলজি উদ্ধার করে।
ধৃত জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞেসাবাদে অস্ত্রগুলো তার ব্যবসায়িক পার্টনার একই এলাকার মৃত দুলাল হোসনের পূত্র  সৈয়দুল আলম প্রকাশ গুরাইয়া থেকে সংগ্রহ করে বিক্রির জন্য আনছিল। বিক্রির আগেই পুলিশ তাকে গ্রেফতার করে।
অস্ত্রগুলো নিয়ে  সড়ক ডাকাতি, সাগরে জলদস্যুতাসহ নানা অপরাধে ব্যবহার করত। তাদের বিরুদ্ধে মহেশখালী থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
এবিষয়ে  মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী। অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন,  অস্ত্র বিক্রির উদ্দেশ্য অস্ত্র গুলো আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি কে ২টি এলজি সহ  গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে আরে কয়েকটি মামলা রয়েছে বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট