1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

  • সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৯১ পঠিত

 

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা হাইদচকিয়া ফটিকছড়ি চট্টগ্রাম এর উদ্যোগে “স্বাবলম্বী নারীর প্রগতিশীল সমাজ”, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান প্রকল্প, দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ১৯ মে ২০২৪খ্রি. রবিবার সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার রতন কান্তি চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট নুরী আসমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কুমার রতন আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রভাত যুবনারী সংগঠনের প্রতিষ্ঠাতা জেসমিন মাহমুদ, সাধারণ সম্পাদক জুলিয়া সুলতানা, সংগঠনের উপদেষ্টা সুজন শীল, পণ্ডিত নারায়ন আচার্য্য, নারী সংগঠক সোমা চৌধুরী সুমী, মৌসুমী চৌধুরী, প্রধান শিক্ষক অর্চ্চণা রানী আচার্য্য, রুপনা আচার্য্য, তুর্ণা, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জিপন, ক্ষুদে অতিথি জেসমিনা মাহমুদ। লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই এর প্রানবন্ত সঞ্চালনায় এবং পণ্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক ধীমান দাশ, আশ্রমের সভাপতি টিটু চৌধুরী, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য্য, রুবেল শীল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষনার্থীসহ বিভিন্নস্তরের আগ্রহী দর্শনার্থী উপস্থিত ছিলেন। সাতটি ক্লাস দ্বারা পুরো প্রশিক্ষণ শেষ করার বিষয়, সেলাই সংক্রান্ত নানবিধ তথ্যাদির সমন্বয়সহ মতবিনিময়, পরামর্শ ও বাস্তবায়নের দিক আলোচনা করা হয়। দেশে নারীর যোগ্য ক্ষমতায়ন ও দক্ষ নারীশ্রমিক তৈরীতে এইরকম প্রশিক্ষণের প্রভূত প্রয়োজনীয়তা নিয়ে সবাই উল্লেখ করেন। অত্র কর্মকান্ডের ভূয়সী প্রসংশা ও সফলতার বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়। কর্মই ধর্ম, এই বাণীর সারমর্ম অত্র কার্যক্রমে প্রতিপালিত হবে, সবাই আশাব্যক্ত করেন। এসময় প্রশিক্ষকবৃন্দ নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে কাজ করার জন্য হযরত শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ভূয়সী প্রসংশা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট