1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে তরুনদের এগিয়ে আসতে হবে

  • সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১৬ পঠিত

চট্টগ্রাম ব্যুরো:

রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৩য় ম্যাচে শক্তিশালী রাঙ্গুনিয়া একাদশ কে ২-০ গোলে হারিয়ে চিটাগং কিংস সেমিফাইনালে উত্তির্ন হয়েছে।
বিজয়ী দলের পক্ষে দুই গোল করেন শফিক।

গ্যালারিতে বসে পুরো খেলা উপভোগ করেন প্রধান অতিথি এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব সালাউদ্দিন আলী, ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি পুরস্কার তুলে দেন।

খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের
মূল সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে খেলাধুলার
বিকল্প নেই এই খেলাটা মূলত প্লেয়ার হান্টিং
প্রতিযোগীতা। এখান থেকে তোমরা জেলা পর্যায়ে
খেলতে যাবে সেখান থেকে বিভাগীয় এবং জাতীয়
পর্যায়ে নতুন প্লেয়ার সৃষ্টি হবে।

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে তরুনদের এগিয়ে আসতে হবে, খেলাধুলায় মনোনিবেশ হতে হবে, বর্তমান দেশের ক্লান্তি কাল থেকে সন্ত্রাস, চাঁদাবাজি লুটতরজা হতে দেশকে রক্ষা করতে হবে।এই জন্য সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

জাগৃতির সম্মানিত সভাপতি ইফতেখার উদ্দিন মো: আলমগীর এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ শফিকের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সম্মানিত চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী, সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি মো: নিজাম উদ্দিন চৌধূরী, জাহাঙ্গীর আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, জাগৃতির সম্মানিত সিনিয়র সদস্য এস এম মঈন উদ্দিন, জাগৃতির সাবেক সভাপতি ও আজীবন সদস্য সোহরাওয়ার্দী চৌধুরী,সাবেক আহ্বায়ক ফিরোজ মন্টু,সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম বাছিক, জাগৃতির সাবেক সাধারণ মো: ওসমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক জনাব মো: জাফর, সদস্য সচিব জনাব মো: সোহেল রানা,সহ- সদস্য সচিব আরফানুল হক বাদল,যুগ্নআহবায়ক নাছির উল আলম হেজাজি,সেলিম চৌধুরী মানিক সহ টুর্নামেন্ট কমিটির সকল সদস্য ও কার্যকরী পরিষদ এর সদস্যবৃন্দ।

আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি বনাম মোহরা ফুটবল একাডেমির ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট