1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান কায়সারের মৃত্যু বার্ষিকী উদযাপন।

  • সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৯২ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম অর্থ ও পরিকল্পনা সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি জাতীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক রাষ্ট্রদূত, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আতাউর রহমান খান কায়সার এর ১১তম মৃত্যুবার্ষিক উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে স্থানীয় রিমা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আমিনুল ইসলাম আমিন, মাহাতাব উদ্দিন চৌধুরী, মোঃ আব্দুস সালাম, আ.জ.ম নাসির উদ্দিন, শেখ আতাউর রহমান, নজরুল ইসলাম ,চৌধুরী হাসান মাহামুদ হাসনী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে মরহুমের জীবনের বিভিন্ন স্মরণীয় ঘটনাগুলো তুলে ধরে মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ আওয়ামি লীগের রাজনীতিতে মরহুমের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট