1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

রওশন ডট অরগ ও পুদিনা এক্সপ্রেসের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল

  • সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৫০৯ পঠিত

সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ২০শে এপ্রিল ২০২২-এ চট্টগ্রামের আগ্রাবাদস্থ মোহাম্মদিয়া তাহিমুল নুরানি মাদ্রাসায় সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।পুদিনা এক্সপ্রেসের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান “রওশন ডট অরগ”। এতে উপস্থিত ছিলেন পুদিনা এক্সপ্রেসের এডমিন মহিবুল হাসান পারভেজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য এডভোকেট মীর শফিকুল কবির বিজন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি জিয়াউল হাসান খসরু,, বিশিস্ট সমাজসেবক ও শিল্পী জুয়েলার্সের স্বত্তাধিকারী বাবলু দেবনাথ, “ আমরা ক জন মুজিব সেনা” চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, ছাত্রনেতা বিজয় বড়ুয়া, আবু ওবায়েদ, হামজা আহমেদ প্রমুখ। পুদিনা এক্সপ্রেসের এডমিন পারভেজ তার বক্তৃতায় বলেন, ” পুদিনা এক্সপ্রেস একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ হলেও এটি ধীরে ধীরে সামাজিক সংগঠনে পরিণত হচ্ছে। তথাকথিত গ্রুপভিত্তিক পূর্ণমিলনীর নামে অপ্রয়োজনীয় আনন্দের জন্য অর্থ ব্যয় না করে সমাজের সুবিধাবঞ্চিতদের সহযোগীতা করে আনন্দ করা আরো মহৎ ও তাৎপর্যপূর্ণ। তিনি তার বক্তব্য পূর্ণ সহযোগীতার জন্য রওশন ডট অরগ এবং এর চেয়ারম্যান ফয়সাল শরীফকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিলে চট্টগ্রাম চেম্বারস অফ কমার্সের প্রথম ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট দানবীর ও শিল্পপতি মরহুম আজিম শরীফ-এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতমের পর বিশেষ মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দেশ-জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীর জন্য দোয়া করা হয়। মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন তাহিমুল নুরানি মাদ্রাসার পরিচালক ও প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান মানিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট