1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“রঙিন ঘূড়ি ফাউন্ডেশন ” এর ৪র্থ মানবিক প্রকল্প সম্পন্ন

  • সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৬৫ পঠিত

মানবতার কল্যাণে নিবেদিত “রঙিন ঘূড়ি ফাউন্ডেশন ” বিগত ০৩টি মানবিক প্রকল্প সফল বাস্তবায়নের পর ৪র্থ মানবিক প্রকল্পও সফলভাবে সম্পন্ন করেছে মানবিক এই সংগঠনটি। সম্প্রতি নগরীর বাংলাবাজার লিংকরোড সংলগ্ন ছিন্নমূল আবাসিক এলাকায় অবস্থিত “আসহাবূস্ সূফ্ফাহ্ হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ত্রাণ তহবিলে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ৪র্থ নং মানবিক প্রকল্পের সফল বাস্তবায়ন হয়।

উক্ত প্রকল্পের আওতায় গত ০৮ই এপ্রিল, ২০২২ ইং রোজ শুক্রবার বাদ জুমুআ সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ আব্দুল গাফ্ফার মিয়াজি, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাসুদ আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা জনাব মোঃ আফাজ উদ্দিন আসিফ খান, সহ-প্রতিষ্ঠাতা জনাব মোঃ সফিকুল ইসলাম বাবু, অন্যতম সদস্য স্টিভেন ডায়েজ, কার্যনির্বাহী সদস্য মোঃ রিপন এবং সাধারণ সদস্য মোঃ খলিল সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে ইফতার সামগ্রী উপহার বিতরণের মাধ্যমে একটি চমৎকার-প্রাণবন্ত আয়োজন সম্পন্ন করেছে জনপ্রিয় এই সংগঠনটি।

বস্তুত পরষ্পর ভাই-বন্ধু এবং কলিগ সহ আশেপাশের পরিচিত মানবতাপ্রিয় প্রিয়াত্মাদের সমন্বিত মনোভাব ও সার্বিক সহযোগিতাই এই সংগঠনের মূল চালিকাশক্তি। মানবতার কল্যাণে সাধ্যমত অবদান রাখাই হচ্ছে এ সংগঠনটির অন্যতম প্রত্যয়।

পরিশেষে সকল দাতা সদস্য, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং উপস্থিত কোমলমতি শিশুদের নিয়ে সকলে দেশ ও জাতির কল্যাণে একটি আবেগঘন মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট