1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

রাতে রান্না করা খাবার নিয়ে ভাসমান মানুষের পাশে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন

  • সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৬৯২ পঠিত

করোনার কারণে লকডাউনের শুরু থেকেই রান্না করা খাবার বিতরণ করে আসছেন সংগঠক যিকরু হাবিবীল ওয়াহেদ। আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী মানবিক বন্ধুদের সহায়তায় অসহায় ভাসমান এসব দুঃস্থ মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

রান্না করা খাবার নিয়ে রাতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুলসহ নগরীর বিভিন্নস্থানে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে গণমাধ্যমকর্মী মির্জা শাওন ইমতিয়াজ, আবুল হাসেমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মী মির্জা শাওন ইমতিয়াজ বলেন, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের এ উদ্যোগে সহযোগী হওয়ার জন্য সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই। আপনারা এসব ভাসমান দুঃস্থদের সাহায্যার্থে এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতায় খেয়ে পরে বাঁচতে পারবে একজন মানুষ কিংবা একটি পরিবার।

এবিষয়ে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি যিকরু হাবিবীল ওয়াহেদ বলেন, যারা ভাসমান, সহায়-সম্বলহীন তাদের দেখার কেউ নাই, তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থাও নেই।
তাই আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট