1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সপ্তাহব্যাপী ফ্রি সবজি বাজার চালু

  • সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৯৬৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

লকডাউনে খাদ্য সমস্যা দেখা দিয়েছে নিম্নবিত্ত ও অসহায় পরিবারগুলোতে। এমতাবস্থায় সেইসব পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাউল ও কাঁচা সবজি তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। কোভিড- ১৯ সেবা কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী কার্যক্রমের প্রথম দিনে আজ ২১ই এপ্রিল নগরীর চকবাজার এলাকায় ফ্রি সবজি বাজার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে পরিচালনা করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর দিক নির্দেশনায় অসহায় ও নিম্নবিত্তদের চাউল, পটল, আলু, বরবটি, মিষ্টি কুমড়া, টমেটো, লাউ ইত্যাদি উপকরণ সমূহ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান ও কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ।

বিতরণকালে আব্দুল জব্বার বলেন, মানবতার সেবায় কোভিডকালীন যুব রেড ক্রিসেন্টের সেবা কার্যক্রম অন্যান্য দৃষ্টান্ত। ফ্রি সবজি বাজার কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে বিনামূল্যে সবজি পৌঁছে দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকরা। মানবতার সেবার ব্রতে এ কার্যক্রম মহৎ ভূমিকা রাখছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট