1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

রেমিট্যান্স যোদ্ধারা সক্রিয় থাকলে বাংলাদেশ কখনই শ্রীলঙ্কার মত হবে না।

  • সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৮৭৯ পঠিত

দক্ষিন এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান অর্থনীতি অন্য যেকোন সময়ের চেয়ে যথেষ্ট সম্বৃদ্ধ। লক্ষ লক্ষ রেমিট্যান্স যোদ্ধারা যতদিন বিদেশের মাটিতে তাদের ঘাম ঝড়াবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। কখনই শ্রীলঙ্কার মত হবে না। “প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশন মালদ্বীপ” -এর আয়োজনে ১১ মে, ২০২২, মালদ্বীপে সংগঠনের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনের মাননীয় হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মালদ্বীপের বিশেষ প্রতিনিধি ও মালদ্বীপের কর্মসংস্থান ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট আমজাদ মোস্তফা, মালদ্বীপ নির্বাচন কমিশনের ভাইস-চেয়ারম্যান ইসমাইল হাবিব, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নিউজ বিএন -এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, মালদ্বীপস্থ গ্লোবাল রিচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা (সিআইপি), মালদ্বীপস্থ ভিউ কনস্ট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আল আমিন সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট