1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল আনন্দ উৎসব পটিয়ায় বিএনপির সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট দখলমুক্ত করে করে ৭৫ একর বনভূমি বনায়ন প্রশংসিত হয়েছেন বন কর্মকর্তা বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটিয়ায় শখের ছাদ বাগানে চাতকী কমলার বাম্পার ফলন জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আগাম পরিকল্পনা জরুরি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার গৌরব “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে ২য় স্থান বিএনপি প্রতিষ্ঠার আদর্শ-চেতনা ও তৃণমূলের প্রত্যাশা গণতন্ত্র, সুশাসন ও উন্নত চন্দনাইশ বিনির্মাণে করণীয় -মহিউদ্দীন কাদের লালন শাহ পরশে ফাউন্ডেশনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম প্রয়াণ দিবস পালিত এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

লকডাউনের ২য় দিনে পটিয়ায় ১৯ মামলায় ৭২৪০ টাকা জরিমানা

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬৭৫ পঠিত

স্বাস্থ্য বিধি লংঘন করায় চলমান লকডাউনের ২য় দিন পটিয়ার ডাক বাংলো রোড, মুন্সেফ বাজার, কালিমন্দির রোড, কেলিশহর, পাচুরিয়া, চাপাড়া, শান্তিরহাট এবং হাইওয়ে রোডের বিভিন্ন স্পটে স্বাস্থ্য বিধি লংঘন করায় ১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬২৪০ টাকা জরিমানা আদায় করে তাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে ।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন সেনাবাহিনীর সহযোগিতায় এসব স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নীলুফা ইয়াসমিন অভিযান চালিয়ে ১( মামলায় এই জরিমানা আদায় করেন। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকার লোকজনকে সচেতন করতে মাস্ক বিতরণ করেন তিনি। এই দিন সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণ করেন। সহকারী কমিশনার (ভুমি) নীলুফা ইয়াসমিন জানিয়েছেন, কঠোর লকডাউনের ২য় দিনে ১৯ মামলায় ৭ হাজার ২৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীকাল শনিবারও পটিয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এদিকে পটিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং মাস্ক পরিধান না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। করোনাভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন হয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন করার অনুরোধ করেন তিনি। আজ দিনব্যাপী বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির দিন থাকায় এমনিতেই রাস্তয় আগের দিনের তূলনায় কম ছিল। প্রশাসনের তীক্ষ্ম নজরদারির কারণে লোকজন তেমন একটা রাস্তায় বের হয়নি। আগে থেকেই পুলিশ লকডাউন বাস্তবায়নে পটিয়ায় কাজ করে যাচ্ছে। ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। রাতেও কেউ যাতে বের হতে না পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট