1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

শহরে বসবাস করা বিভিন্ন জেলা থেকে আগতদের জন্ম সনদ তৈরির ক্ষেত্রে জটিলতা নিরসনের দাবী- মুহাম্মদ আলী

  • সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৮৮৮ পঠিত

শহরে বসবাস করা দেশের বিভিন্ন জেলা থেকে আগতদের জন্ম নিবন্ধন তৈরীর ক্ষেত্রে বিভিন্ন জটিলতা নিরসনের দাবি জানান- মানবাধিকার কর্মী মুহাম্মদ আলী।

৩ অক্টোবর এক বিবৃতিতে মুহাম্মদ আলী বলেন, নতুন নিয়মে একটি শিশুর জন্ম নিবন্ধনে প্রয়োজন পড়ছে বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ। আবার বাবা মায়ের জন্ম নিবন্ধন করতে হলে লাগছে তাদের বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ। অর্থাৎ একজন ভর্তিচ্ছু শিশুর জন্য দাদা দাদির জন্ম নিবন্ধন সনদেরও প্রয়োজন পড়ছে। জন্ম নিবন্ধনের বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে এ বছর শিশুদের স্কুলে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভর্তির ক্ষেত্রে শিশুদের অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করায় এই বিপত্তি শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আগতদের জন্মসনদ তৈরীতে বেশী ভোগান্তি পোহাতে হচ্ছে।

জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জেলা থেকে শহরে বসবাস করছেন লক্ষ লক্ষ মানুষ। আর এই সব মানুষেরা বিভিন্ন কল কারখানায় কাজের প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন ও কমিশারের সনদ পত্র একান্ত প্রয়োজন হয়,
আর এই সব তৈরির ক্ষেত্রে বর্তমান পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
তিনি আরও বলেন, গ্রাম থেকে মানুষ শহরে আসে শুধুমাত্র জীবিকার টানে আর এই জীবিকার প্রধান বাধা সৃষ্টি হচ্ছে জন্ম সনদের জন্য। রোহিঙ্গা ইস‍্যু কে কেন্দ্র করে জন্ম সনদ অনলাইনের উদ্যোগ নেওয়ায় সরকার কে ধন্যবাদ জানানোর পাশাপাপাশি জন্ম সনদ তৈরির ক্ষেত্রে সহজলভ্য করার অনুরোধ জানান- মুহাম্মদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট