1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

শিল্পবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়তে আবৃত্তির চর্চার গুরুত্ব অপরিসীম।

  • সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২১ পঠিত

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি পরিচালিত আবৃত্তি কর্মশালার ৬ষ্ট ও ৭ম ব্যাচ এর সমাবর্তন ও ৮ম ব্যাচ এর নবীন বরণ অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারী একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ফারহানা আফরিন জিনিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, চিত্র শিল্পী টিকলু দে।

প্রধান অতিথি ফারহানা আফরিন জিনিয়া বলেন, সুন্দরের আলো জ্বেলে নিয়মিত চর্চা ও সাধনায় থাকতে হবে। তবেই আবৃত্তি বা যেকোন শিল্প চর্চায় সফলতা আসবে।
কবিতার শক্তি অসাধারণ। সমাজে শিল্পবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়তে কবিতা ও কবিতার আবৃত্তি ইতিবাচকভাবে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি মুক্তবুদ্ধির চর্চার সাথে সম্পৃক্ত করা প্রয়োজন। পটিয়াতে প্রত্যয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মননশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখেছে।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, ‘মুক্তবুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি একটি অসাম্প্রদায়িক ও সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এগিয়ে চলছে। ১৪ বছরের এই নান্দনিক পথচলায় আগামীতে সকলকে সাথে নিয়ে আমরা লক্ষে পৌঁছাতে পারবো।

প্রত্যয়ের সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল। অনুষ্ঠানে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৬ষ্ট ও ৭ম ব্যাচের উত্তীর্ণ শিক্ষাথীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। ৮ম ব্যাচ এর নবীনদের হাতে বই তুলে দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা মধ্যে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট