1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাত পেরিয়ে আট বছরে লীড বাংলাদেশ।

  • সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭৯১ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

আট বছরে পা রাখলো বহুমাত্রিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ। ২০১৩ সালে চট্টগ্রামে একঝাঁক তরুণের হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে মার্কেটিং, কমিউনিকেশন, অডিও-ভিজ্যুয়াল, প্রিন্টিং, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন সেবা পরিচালনা করে আসছে লীড বাংলাদেশ।

প্রতিষ্ঠার পর থেকে লীড বাংলাদেশ লিমিটেড স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সরকারি, বেসরকারি ও অলাভজনক বিভিন্ন সংস্থা এবং কোম্পানির সাথে কাজ করেছে। বিগত সাত বছরে স্বনামধন্য অসংখ্য প্রতিষ্ঠান লীড বাংলাদেশ লিমিটেডের সেবা গ্রহণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছে এবং ব্যবসা পরিচালনা করছে। পেশাদারিত্ব, সৃষ্টি ও সৃজনশীলতা, অভিনব ও উদ্ভাবনী সব কৌশল এবং পরিকল্পনার সমন্বয়ে লীড বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহকদের ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন সার্ভিসের আওতায় এনে তাঁদের ব্যাপক ব্যবসায়িক প্রচার-প্রসার ও সাফল্যই শুধু নয়, নিশ্চিত করেছে ডিজিটালাইজেশনের সচেতনতা ও সুফল সম্পর্কে অবহিত করার কাজটি।

একই সাথে লীড বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামে থেকে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোম্পানি সমূহের জন্য পূর্ন-পরিষেবা নিশ্চিত করতেও সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ জিহাদ। চট্টগ্রাম থেকেও যে বিশ্বমানের প্রতিষ্ঠান করা যায় তার উদাহরণ লীড বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট