1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬১০ পঠিত

আব্দুল সাত্তার, চট্টগ্রামঃ

অদ্য ১৬ জুন, ২০২২ খ্রিঃ সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দামপাড়াস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিঃ পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিঃ পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামিনুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমির জাফর বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশ পত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বছর সিএমপি স্কুল এন্ড কলেজের ২৫১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে বিজ্ঞান শাখা হতে ১১৭ জন, ব্যবসায় শাখা হতে ১৩৩ ও মানবিক শাখা হতে ০১ জন পরীক্ষার্থী রয়েছে।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট