1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিক – গ্লোরিয়া ঝর্না সরকার এমপি

  • সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৬৬ পঠিত

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত “সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়ন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক”-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট আবুল হাশেম,

এই সময় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিক বলে মন্তব্য করেন সংসদ সদস্য ও আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার।

তিনি বলেন, শিশু অধিকার অর্জনে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে, কেননা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের কে অনেক ভালবাসতেন এবং স্নেহ করতেন। আর তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে জাতির জনকের কন‍্যা শেখ হাসিনাও শিশুদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। শিশুদের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তুলতে সরকারের পাশাপাপাশি সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। আমরা প্রায়ই বলে থাকি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসতে হবে,
তবেই শিশুদের অধিকার সমাজে প্রতিষ্ঠা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, বাংলাদেশের নগরগুলোতে প্রাচুর্য ও দারিদ্র্য পাশাপাশি থাকে। বস্তি এলাকায় বাস করা বেশির ভাগ শিশুই উপযোগী বাসস্থান, পরিষ্কার পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত। খুবই উচ্চমাত্রার বায়ু ও শব্দদূষণের শিকার হচ্ছে তারা।

এই সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রত্যাশার বাংলাদেশের চেয়ারম্যান মো. আবদুল্লা আল মামুন, মেডিসিন ও জনস্বাস্থ‍্য বিশেষজ্ঞ ডা. সাকিরা নোভা, সংগঠনের ঢাকা জেলা সভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ মধ‍্যবিত্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, মোঃ আব্দুর রহিম, পথশিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আলাউদ্দিন আরাফাত, মোঃ আল আমিন এম তাওহীদ, মোঃ রিপন, সাথী আক্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট