1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

“হযরত ওসমান (রাঃ)” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৫৭৩ পঠিত

“হযরত ওসমান (রাঃ)”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

ইসলামের তৃতীয় খলিফা- ছিলেন উসমান গণি
বিয়ে দিয়েছিলেন নবীজী তাঁর নয়নের দুই মনি।

চতুর্থ সাহাবা ছিলেন ওসমান ইবনে আফ্ফান
নবীর জামাতা ‘জিন্নূরাইন’ আল্লাহ্ তায়ালার দান।

ওসমান গণি আরবে ছিলেন সম্পদে অধিক ধনী
ইসলামের জন্য তিনি- জীবন দিয়েছেন কুরবানী।

নবীজীর খিদমতে ছিল তাঁর অকৃত্রিম অবদান
তাবুকের যুদ্ধে করেন তিনি হাজার স্বর্ণমুদ্রা দান।

খাবার পানির ‘রুমা কূপ’ ক্রয় করেন ওসমান
সাহাবাদের জল কষ্টের দূর করেন পেরেপান।

ওমর কন্যা হাফসার নিকট ছিল মূল কুরআন
ছয় কপি করে বিভিন্ন প্রদেশে করলেন প্রদান।

কুরআন সংরক্ষণে ছিল- ইসলামে বড় অবদান
উপাধি পেয়েছেন ওসমান- ‘জামিউল কুরআন’।

মিথ্যা রটিল মৃত্যু হয়েছে মক্কার কাফিরদের হাতে
সন্ধির জন্য মক্কায় গিয়েছিল-কেউ ছিল না সাথে।

সর্বপ্রথম গঠন করছিলেন মুসলিম নৌবাহিনী
নদী পথে ইসলামী প্রসার ঘটিয়েছিলেন তিনি।

কুরআন পাঠে রত ছিলেন- মসজিদে নববীতে
শাহাদাৎ বরণ করলেন খলিফা সন্ত্রাসীদের হাতে।

শহীদী মর্যাদা লাভ করেছেন-অধিক সম্মান তাতে
শায়িত আছেন নবীর জামাতা জান্নাতুল বাকীতে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট