1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

হাটহাজারীতে ৩৫ যানবাহনকে ভ্রাম্যমান আদালতের মামলা

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৭৬ পঠিত

মোহাম্মদ নোমানঃ
সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের হাটহাজারীতে কঠোরভাবে পালিত হয়েছে। এসময় বিধিনিষেধ অমান্য করে বের হওয়ায় মোটরবাইক, ব্যক্তিগত গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২জুলাই) উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ উল্যাহ। এছাড়া র্যা ব ও পুলিশ সদস্য উক্ত অভিযানে সহায়তা করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্র্ণ এলাকায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহল আমিন । তিনি জানান, উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষকে বুঝানো হচ্ছে। যারা অকারণে ঘরে থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে বিধিনিষেধ অমান্য করার অপরাধে জরিমানা করা হয়েছে। আবার যারা বিশেষ প্রয়োজনে আসছে তাদের যেতে সুযোগ দেওয়া হচ্ছে।

অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিট্রেট শরিফ উল্লাহ বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ৩৫ টি মামলায় ৩৫ যানবাহনকে ১৬৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণের উদ্দেশে মাইকিং করে ও মৌখিকভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১লা জুলাই থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করে সরকার। এই বিধি নিষেধে বলা আছে কোনো যন্ত্রচালিত যানবাহন জরুরী প্রয়োজন ছাড়া বের হতে পারবেনা। এর আওয়তায় এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট