1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা

হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো বহাল তবিয়তে -আবদুস সালাম মামুন।

  • সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের উপদেষ্টা ও সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো বহাল তবিয়তে। বিগত ১৭ বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও গণহত্যাকারিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই। গত ১৭ বছর জনগণ ভোটাধিকার হারা। তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে। জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস তৈরি করেছে। তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে দুপুর সাড়ে ১১ টায় ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশের সাংগঠনিক সচিব সাংবাদিক আলমগীর নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। এখনো আন্দোলনে আছি আমরা, যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন অব্যাহত থাকবে আন্দোলন। তাই ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপিলটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস ব্যুরো চীপ মোহাম্মদ শাহ নওয়াজ বলেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশকে লুটপাট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসর এখনও দেশে রয়ে গেছে, যারা আবারো দেশকে আক্রমণ করতে পারে। সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক চোখ হারানো সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বলেন, হাজার হাজার ছাত্র জনতার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে গত ১৭ বছর ধরে স্বৈরাচারমুক্ত একটি নতুন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো কায়েম করার লক্ষ্যে বাংলাদেশের মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছিলো সে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের মাটিতে অব্যাহত থাকবে।
এম এ হাশেম রাজু বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে একযোগে দল মতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৭ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামব না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।

সংগঠনের বাংলাদেশে সাংগঠনিক সচিব সাবেক ছাত্রনেতা আলমগীর নূর বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার আইনের সুশাসন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা, জনগণের সাংবিধানিক অধিকার ধ্বংস করে দিয়েছে। এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে সেই স্বৈরাচারের দোসর বহাল তবিয়তে রয়েছে। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস সাহেব আপনি দ্রুত সময়ের মধ্যে দেশের সের্বোচ্চ রাষ্ট্র কাঠামো সচিবালয়সহ সারাদেশে ঘাপটি মেরে বসে থাকা খুনি স্বৈরাচারের দোসরদের বাধ্যতামূলক অবসরের ব্যবস্থা করবেন নইলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।
বিশেষ অতিথি ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার খান বলেন, গত ১৪ বছর নিজের মা-বাবার চেহারা দেখিনি, ফ্যাসিষ্ট হাসিনা রাষ্ট্রদ্রোহীর মামলার হুমকী দিয়েছে, দেশে থাকা পরিবার পরিজনকে।
ডেনমার্ক বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ খান বলেন, বিদেশের মাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাংখা বুকে ধারণ করে দাবী আদায়ের লক্ষ্যে ডেনিচ ও ব্রিটিশ পার্লামেন্ট ঘেরাও করে প্রতিদিন মিছিল মিটিং করেছি। দেশে আর কোন ফ্যাসিষ্ট দেখতে চাই না।
বক্তব্য রাখেন এডভোকেট আবদুল মান্নান, জায়েদ তালুকদার, ফরিদ উদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী রানা, মোহাম্মদ জায়েদ উদ্দিন, সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ বোরহান উদ্দিন, এড: সৈয়দ এহেসানুল হক, ডবলমুরিং থানা বিএনপি নেতা হাজী আবদুর রহিম, সাংবাদিক নুররুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুর রহমান, সাংবাদিক মোঃ ইমতিয়াজ ফারুকী, ওসমান সরওয়ার খান, মো: রাশেদ, মো. মিজান, মো: বাবুলু, মো: খোকন, মো: আকতার, মো: মিনহাজ রানা, মো. শাকিল, মো. তায়েস, মো: জাহেদ, মো: নুরুল আলম ও মো: আরিফ প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে হাউজের নিকট উপদেষ্টা মন্ডলীতে ৩ জনের নাম ঘোষণা করা হয়। মো: জাহিদুল করিম কচি, মো: শাহ নওয়াজ ও কামরুল হুদা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট