1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

একটি চারা, একটি স্বপ্ন—বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে চারা

  • সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৯৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

চট্টগ্রামের বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নিম, কদবেল, জাম আর কাঁঠাল—এমন দেশি গাছের চারা। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এই আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, গরমে পুড়ে যাওয়া মাঠ, শহরের ব্যস্ততা, আর প্রযুক্তির জগতে ডুবে থাকা এক প্রজন্ম—তার মাঝেই হাতে তুলে দেওয়া হলো চারটি করে সবুজ চারা। যেন তাদের হাত ধরেই একদিন আবার সবুজ হবে এই পৃথিবী।

তিনি আরও বলেন, শুধু চারাই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে পরিবেশ রক্ষার একটি বার্তাও। এটি একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব চিন্তার বাস্তবায়ন, অন্যদিকে কৃষির প্রতি আগ্রহ তৈরির একটি সবুজ বীজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে-সহ আরও অনেকে।

৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ২০০ শিক্ষার্থী পেয়েছে এই চারাগুলো—প্রতিজনকে দেওয়া হয়েছে ৪টি করে চারা। যারা বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে আসে, তাদের কাঁধেই যেন এবার দায়িত্ব উঠল একটি সবুজ ভবিষ্যতের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট