1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ

হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী বিথী।

  • সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১০৪৮ পঠিত

পলাশ সেনঃ

হিমালয়ের আইল্যান্ড পিক চূড়ায় উঠে সাম্প্রদায়িকতা বিরোধী বার্তা দিলেন বীথি।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পর্বতটির চূড়ায় পৌঁছান তিনি। কাঠমান্ডু থেকে রওনা দিয়ে ১১ দিনে হিমালয়ের ৬১৬০ মিটার উঁচু এই পর্বতটি জয় করলেন বাংলাদেশের শায়লা বীথি।

সাম্প্রদায়িকতা বিরোধী প্ল্যাকার্ডের পাশাপাশি তিনি ধর্ষণ, এবং পরিবেশসহ নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন। এই অভিযানে বিথী হিমালয়ের বিখ্যাত ‘থ্রি পাস’ পাড়ি দেন। ৬ নভেম্বর কংমালা পাস, ৪ নভেম্বর চোলা পাস এবং ২ নভেম্বর রেঞ্জোলা পাস পাড়ি দেন তিনি।

অভিযানে তার সঙ্গে একজন নেপালি শেরপা ও একজন পোর্টার ছিলেন। তার এই অভিযানের অন্যতম লক্ষ্য পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পৌঁছে দেওয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট