1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে কুখ্যাত জলদস্যূর প্রধান আজিজসহ গ্রেফতার আটক ৮

  • সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৭৩০ পঠিত

পলাশ সেনঃ

র‌্যাব-৭ চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আনুমানিক ৯/১০ জন অস্ত্রধারী কুখ্যাত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের হায়ইদারীঘোনা এলাকার একটি বাগানে একত্রিত হয়ে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির জন্য শলাপরামর্শ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে ২০২২ খ্রি. থেকে ১৪ মে ২০২২ খ্রি. তারিখ সকাল ০৫৩০ ঘটিকা পর্যন্ত ,র‌্যাব-৭,চট্রগাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় দীর্ঘ ৪৮ ঘন্টার একটি বিশেষ অভিযান পিরচালনা করে আসামী ১। মোঃকালু। প্রকাশ গুরা কালু (৪০), পিতা-নুর হোসেন, সাং-পেয়ারাকাটা, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ আজিজুল হক অংক (৪৬), পিতা-মৃত আনসার উল করিম, সাং-করিয়ারদিয়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, ৩। সাহাব উদ্দিন (৪৭), পিতা-ইবনে আমিন প্রকাশ ইন্নমিন, সাং-পূর্ব তাবলরচর, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, ৪। নুরুল বশর (৩২), পিতা-শাহআলম, সাং-দক্ষিন ধুরুং, থানা কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, ৫। শহিদুল ইসলাম (২৮), পিতা-মৃত আব্দুছ ছালাম, সাং-মাইজঘোনা , থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার, ৬। নেজাম উদ্দিন (২৯), পিতা-মৃত বখতিয়ার উদ্দিন, সাং-রামপুর, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার, ৭। ছলিম উল্লাহ প্রকাশ বাবুল (৫৫), পিতা-মৃত ছদর আহাম্মদ, সাং-পূর্ব তাবলর চর, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার এবং ৮। জিয়াবুল হক জিকু (৫০), পিতামৃত আনছার উল করিম, সাং-ছৈনাম্মার ঘোনা,থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার’দেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত সকল আসামীদের জ্ঞাতসারে তাদের নিজ হেফাজতে থাকা কোমড় এবং প্লাস্টিকের বস্তার ভিতর হতে ০৩টি ওয়ান শুটারগান, ০১টি দুনলা বন্দুক, ০৩টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি এবং ০৫টি দেশীও ধাড়ালো চোরা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, তারা কয়েকটি সংঘবদ্ধ চিহ্নিত শীর্ষ জলদস্যু ও ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিশেষ করে ধৃত আসামী আজিজ ডাকাত, গুরা কালু এবং ডাকাত সাহাব তিনজন মিলে তিনটি দল পরিচালনা করত। এই কুখ্যাত ও দুর্ধর্ষ জলদস্যুরা বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়৷ ও মহেশখালী এলাকার সংঘবদ্ধ জলদস্য ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বর্ণিত স্থানে সমবেত হয়ে ট্রলার যোগে সাগর পথে কুতুবদিয়া চ্যানেলে ডাকাতি করার উদ্দেশ্যে যাওয়ার জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও এই দল গুলো দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বাঁশখালীসহ কক্সবাজার জেলার পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী থানা এলাকাসহ সাগর পথে বিভিন্ন চ্যানেলে ডাকাতি করে আসছে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিষয়াক্ত অপরাধের কারনে তাদের প্রত্যেকের নামে ৮/১০টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট