1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম

অজ্ঞাত হ্যাকার বাগেরহাটে সক্রিয়, পরিচিতদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি-থানায় সাধারণ ডায়েরি

  • সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট সদর উপজেলায় হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮টার দিকে বাগেরহাট সদর থানাধীন নিউ মার্কেট এলাকায় অবস্থানকালে এডভোকেট মোঃ জান্নাতুল বাকি (৪০), পিতা মোঃ আঃ জলিল, মাতা আনোয়ারা বেগম—তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১৭৬৬৯৩৪৩ এর হোয়াটসঅ্যাপ আইডি অজ্ঞাত হ্যাকার হ্যাক করে ফেলে। এরপর ওই হ্যাকার তার নাম-পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছে ৫০ হাজার টাকা করে দাবি করে।

অভিযোগে বলা হয়, টাকা আদায়ের জন্য প্রতারক একটি পূবালী ব্যাংক পিএলসি, খুলনা শাখার সেভিংস একাউন্ট (একাউন্টধারী: মোঃ আবুল কাশেম, একাউন্ট নং: 0098101203070) এবং একটি বিকাশ নম্বর (০১৮৪৯১৭৫৭০২) সরবরাহ করেছে।

ভুক্তভোগী অনুসন্ধান চালিয়েও হ্যাকারকে শনাক্ত করতে ব্যর্থ হন। পরে তিনি বাগেরহাট সদর থানায় গিয়ে বিষয়টি জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৪৯, তারিখ: ০৩-০৯-২০২৫) করেন।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান বলেন,
“অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটে প্রেরণ করা হবে। প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা, অচেনা লিংক এড়িয়ে চলা এবং সন্দেহজনক মেসেজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, কোনো অপরিচিত নম্বর বা একাউন্টে টাকা পাঠানোর আগে যাচাই করে নিতে হবে এবং প্রতারণার শিকার হলে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট