1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ

  • সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪১৪ পঠিত

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে হাম টিকার ঘাটতির প্রেক্ষাপটে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভ প্রকাশ করছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, টিকাদান কর্মসূচি একটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেখানে টিকার ঘাটতি, সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা বা পরিকল্পনার ত্রুটি থাকলে তা সরাসরি শিশুদের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিকা সরবরাহ, সংরক্ষণ (cold chain) এবং মাঠপর্যায়ের বাস্তবায়নে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

ফাউন্ডেশন মনে করে, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—বিশেষ করে নীতিনির্ধারণী পর্যায়ে সাবেক স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা—স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি, যাতে প্রকৃত কারণ উদঘাটন করা যায় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।

(১ লা এপ্রিল ২০২৬) বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এডব্লিউসিআরএফ এর মহাসচিব মোহাম্মদ আলী বলেন –
“হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। এটি প্রতিরোধযোগ্য রোগের কারণে ঘটে যাওয়া অপ্রয়োজনীয় মৃত্যু। আমরা কোনো ব্যক্তিকে পূর্বেই দোষারোপ করতে চাই না; বরং একটি তথ্যনির্ভর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ দেখতে চাই। জনস্বাস্থ্য ও শিশু সুরক্ষায় কোনো ধরনের অবহেলা ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি করতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে দাবিসমূহ:
১.একটি উচ্চ পর্যায়ের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. টিকা সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার পূর্ণাঙ্গ অডিট করতে হবে।
৩.তদন্ত রিপোর্ট দ্রুত জনসম্মুখে প্রকাশ করতে হবে
৪.কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
৫.ভবিষ্যতে নিরাপদ টিকাদান নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ও জবাবদিহিতা ব্যবস্থা গড়ে তুলতে হবে

উল্লেখ্য যে,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন স্পষ্টভাবে জানায়, শিশুদের জীবন, নিরাপত্তা ও সুস্থতার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট