1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ অপরাধ করবে, সে শুধু অপরাধী— তার অন্য কোনো পরিচয় নেই – জেলা প্রশাসক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পটিয়ায় মাটিকাটা প্রতিরোধে সংঘর্ষ, দু’পক্ষের ধস্তাধস্তি। বাঘাইছড়িতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান সীতাকুণ্ডে অভিযানে জাল জব্দ বোয়ালখালীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন নিয়ে উঠান বৈঠক কালুরঘাট সেতু নির্মাণে পদক্ষেপ শুরু: সাংসদ এরশাদ উল্লাহ আজই চসিক’র মেয়াদ শেষ, বর্তমান মেয়র চান পদে থাকতে। কী বলছে আইন?

অপরাধ করবে, সে শুধু অপরাধী— তার অন্য কোনো পরিচয় নেই – জেলা প্রশাসক

  • সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন— যে অপরাধ করবে, সে শুধু অপরাধী— তার অন্য কোনো পরিচয় নেই। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ পরিবর্তন চাই। আমরা ২০ বছর আগে যে ধারাবাহিকতায় চলেছি, এখন আর সে পথে চলা যাবে না। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাই সাইকেল, বাই সাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও উপজেলার কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট