1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮০ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ’ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আবদুল্লাহ খান। প্রধান অতিথি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও ভাষা শহিদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন। বক্তাগণ শিক্ষার্থীদের বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ভাষার মর্যাদা রক্ষা এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, বাংলা বানান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন প্রমুখ। উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে স্কুল আঙিনায় তিন দিন ব্যাপী উম্মুক্ত একুশে বই মেলা চলছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট