1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ পুলিশের ১০ এসপিকে বদলি বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত- ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না

আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮।

  • সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই ।

গেলো আগস্টে সারাদেশে মোট ৪৫১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাতে ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। বরাবরের মতোই মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংগঠনটির প্রতিবেদন অনুসারে, আগস্টে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩২ জন চালক ও আরোহী। এটি মোট দুর্ঘটনার ৩১ দশমিক ৯২ শতাংশ এবং মোট নিহতের ৩০ দশমিক ৮৪ শতাংশ।

এই সময়ে দুর্ঘটনায় বাসের ৩০ যাত্রী; ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রলি ও লরির ২৭ আরোহী; প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ২১ আরোহী; তিনচাকার যানের ৯৭ যাত্রী,শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যানের (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ যাত্রী এবং বাইসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন।

আগস্ট মাসে ১৯টি নৌ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আর নয়জন নিখোঁজ রয়েছেন।
৩৭টি রেল দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট