1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রিপোর্ট মোড়ে চাঁদাবাজির অভিযোগে হকারদের মানববন্ধন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আলোচনা ও পুষ্পার্ঘ্য অর্পণ বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডে জহুর আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ পটিয়ায় আগুনে পুড়ে দুই ওয়ার্কশপ, ক্ষতি ৭০ লাখ টাকা। একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাকা সেতুর অভাবে পটিয়া ও বোয়ালখালীর হাজারো মানুষের দুর্ভোগ চরমে। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত উন্নয়নের রূপরেখা: দৃঢ় অবস্থানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন অর্থপাচার রোধে আইন নয়, চাই কার্যকর সচেতনতা লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত

আন্দরকিল্লায় গীতাধ্বনিতে গীতা উৎসব

  • সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ পঠিত

অরুণ নাথ :

গতকাল শুক্রবার,২ ডিসেম্বর বাগীশিক পরিচালিত চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে নতুন শিক্ষার্থীদের ভর্তি উপলক্ষ্যে গীতা উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানসূচিতে ছিল- সমবেত গীতাপাঠ, কুইজ প্রতিযোগিতা, সংগীতাঞ্জলি, গীতাদান, শিক্ষাসামগ্রী প্রদান, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ। প্রতিষ্ঠানের পরিচালক, বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী’র সার্বিক তত্ত্বাবধানে ও নারীসংগঠক, সমাজসেবী রুনু প্রভা দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার। এতে আশীর্বাদক ছিলেন বিশিষ্ট মৎস্যবিজ্ঞানী ও গবেষক নীলরতন দাশগুপ্ত, প্রধান অতিথি ছিলেন শংকর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও পটিয়া মোজাফরাবাদ কলেজের প্রতিষ্ঠাতা লায়ন সন্তোষ কুমার নন্দী এমজেএফ। প্রধান বক্তা ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক কবি লায়ন রূপক কুমার রক্ষিত। বিশেষ অতিথি ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলি ঘোষ, সনাতনী ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্য শংকর পাল বিপ্লব, প্রিন্স দুর্জয় চৌধুরী ও অনিক নাথ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাগীশিক কোতোয়ালী থানা সংসদের সভাপতি অনুপম বিশ্বাস ও সাধারণ সম্পাদক তুর্জয় দাশ। পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন গীতাপ্রশিক্ষক শর্মিলা দে, কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, প্রিয়ন্তী দাশ, মৃত্তিকা দেওয়ানজী ও প্রাচী চৌধুরী । উল্লেখ্য যে, প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২টা পযন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন ব্যাচে ভর্তি কার্যক্রম জানুয়ারি মাসব্যাপী চলমান থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গীতা জীবন গড়ার বিধিমালা। গীতার উদার ও অসম্প্রদায়িক তথা মানবীয় আদর্শ বাস্তবায়িত হলে সমাজে কোন বিভেদ, বৈষম্য, হানাহানি থাকতে পারে না। ধর্মচর্চা একজন সাধারণ মানুষকে উন্নত মানুষে পরিণত করে। গীতাধ্বনি সমাজে ভাল মানুষ গড়তে চাষাবাদ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট