1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন

বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরছে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন

  • সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৮ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

রহমাতুল্লিল আ’লামীন হযরত মুহাম্মদ (দ.)-এর শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর (রাহ.) উপলক্ষে বোয়ালখালীতে ২১তম দুই দিনব্যাপী পবিত্র খতমে সহিহ বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সারোয়াতলী উত্তর কঞ্জুরী কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বায়তুল করিম জামে মসজিদের খতিব আল্লামা মোশারফ হোসেন হেলালী, আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইদ্রিছ আনসারী এবং মালেশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক লেকচারার ড. মাওলানা সাইফুল ইসলাম আযহারী।
এ সময় বক্তারা বলেন, ইসলাম মানবতার ধর্ম। যুগে যুগে আউলিয়া, গাউছ, কুতুব ও আবদালসহ বুজুর্গানে দ্বীনের আগমনে এ দেশে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে পড়েছে এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে।

মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদসহ স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে মাহফিলের প্রথম দিবসে আলোচক ছিলেন চাঁদপুর গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ফকিহ হযরতুলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী।

মাহফিলের সমাপনী দিবসে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মাওলানা এহছান উল্লাহ আলকাদেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট