1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন পটিয়ায় আবদুছ ছালাম  সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ভারতে সংবর্ধিত পটিয়ার মেয়ে বৃষ্টি দে মাধবপুরে লাখো শ্রোতার সমাগম, হাইলাকান্দিতে পেলেন বিশেষ সম্মাননা ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন

  • সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ রোববার (২৫ অক্টোবর)। এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুদ্ধপূজা, শীল গ্রহণ, সংঘদান, ধর্মীয় আলোচনা, প্রদীপ প্রজ্বালন ও সন্ধ্যায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উদযাপিত হবে উৎসবটি। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব।

‘প্রবারণা’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এর অর্থ অসত্য ও অকুশল কর্ম বর্জন করে সত্য ও কুশল কর্মকে বরণ করা। প্রবারণা পূর্ণিমা ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত। বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত সমাপ্তির সঙ্গে এ পূর্ণিমার বিশেষ সম্পর্ক রয়েছে।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন। এ সময় তাঁরা বিহারে অবস্থান করেন। বর্ষাব্রত শেষে প্রবারণা পূর্ণিমায় ভিক্ষুরা পরস্পরের কাছে নিজেদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমে ভিক্ষুসংঘের মধ্যে সম্প্রীতি ও কল্যাণ সাধিত হয়।

প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে পরবর্তী এক মাস, অর্থাৎ কার্তিকী পূর্ণিমা পর্যন্ত বিভিন্ন বৌদ্ধবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। বর্ষাবাস সমাপ্তকারী ভিক্ষুরা এ সময় কঠিন চীবর গ্রহণ করেন।

 

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বোয়ালখালীর বিভিন্ন বৌদ্ধবিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান, পিণ্ডদান, ধর্মীয় আলোচনা সভা, পবিত্র ত্রিপিটক পাঠ, প্রদীপ পূজা ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বৌদ্ধ মূর্তি দান, হাজার বাতি দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বর্ণাঢ্য ফানুস উৎসবের মধ্য দিয়ে শেষ হবে দিনের আয়োজন।

এদিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী জ্ঞানোদয় বিহার,  কধুরখীল জ্ঞানোদয় বিহার, কধুরখীল মারজিন বিহার, জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহার, আহলা কড়লডেঙ্গা বৈদ্যপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার, বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহার, বৈদ্যপাড়া শাক্যমুণি বিহার, কড়লডেঙ্গা গৌতমমুণি বিহার, কড়লডেঙ্গা বোধি বিহার, জ্যৈষ্ঠপুরা শান্তিময় বিহার, জ্যৈষ্ঠপুরা শরণংকর বিহার, দক্ষিণ জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার, দক্ষিণ জ্যৈষ্ঠপুরা অতীশ দীপংকর বিহার, শ্রীপুর আমুচিয়া বোধিসত্ত্ব বিহার, শ্রীপুর আমুচিয়া আদি শাক্যমুণি বিহার, শ্রীপুর আমুচিয়া মৈত্রী বিহার, খরণদ্বীপ আর্যবোধি বিহার, খরণদ্বীপ তথাগত বিহার, চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহার, হাজারীচর জ্ঞানাঙ্কুর বিহার, শাকপুরা লালচাঁদ বিহার, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্র, শাকপুরা তপোবন বিহার, শাকপুরা ধর্মানন্দ বিহার ও সারোয়াতলী ত্রিরত্ন বিহারসহ উপজেলার সব বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা অধীর বড়ুয়া বলেন, বুদ্ধের কেশধাতুর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়। এ আয়োজন ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।

প্রবারণা পূর্ণিমার তিথি আজ দুপুর ১২টা ২৫ মিনিটে শুরু হয়ে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ১১ মিনিটে শেষ হবে। আগামী ২৭ অক্টোবর থেকে উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট